কারাগারের অন্ধকারে আজও কত নিরপরাধ মানুষ অপেক্ষায়…
কারো মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে,
কারো সন্তান বাবাকে শুধু স্বপ্নে দেখে,
কারো স্ত্রী জানে — মানুষটা অপরাধী নয়, শুধু গরীব।
অনেকেই বছরের পর বছর বন্দী…
শুধু অর্থের অভাবে জামিন বা মুক্তি হচ্ছে না।
অর্থ থাকলে তারা আজ পরিবারের কাছে ফিরতে পারত।
আল্লাহ তাআলা বলেন —
﴿فَكُّ رَقَبَةٍ﴾
“একজন বন্দীকে মুক্ত করা।” — (সূরা আল-বালাদ ৯০:১৩)
﴿إِنَّمَا الصَّدَقَاتُ … وَفِي الرِّقَابِ﴾
“যাকাত ব্যয় হবে বন্দীমুক্তির ক্ষেত্রেও।” — (সূরা আত-তাওবা ৯:৬০)
﴿وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ … وَأَسِيرًا﴾
“তারা আল্লাহর ভালোবাসায় মিসকীন, ইয়াতীম ও বন্দীকে আহার করায়।” — (সূরা দাহর ৭৬:৮)
রাসূল ﷺ বলেছেন —
“ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীকে দেখতে যাও এবং বন্দীকে মুক্ত করো।” — সহীহ বুখারী
“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্ট দূর করবেন।” — সহীহ মুসলিম
“আল্লাহ তাঁর বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।” — সহীহ মুসলিম
“যে ব্যক্তি একটি প্রাণকে মুক্ত করল, আল্লাহ তার প্রতিটি অঙ্গের বিনিময়ে তার অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবেন।” — সহীহ বুখারী, সহীহ মুসলিম
“মুমিনেরা পরস্পরের প্রতি দয়া-মায়া ও সহানুভূতিতে একটি দেহের ন্যায়; এক অঙ্গ ব্যথিত হলে সমগ্র দেহ কষ্ট অনুভব করে।” — সহীহ বুখারী, সহীহ মুসলিম
রমাদান — রহমত, মাগফিরাত ও মুক্তির মাস
এই মাসে নেকি বহুগুণ বৃদ্ধি করা হয় —
একটি দান, বহু গুণ সওয়াব।
একজনের মুক্তি, একটি পরিবারের হাসি।
একটি সাহায্য, কিয়ামতের দিনের মুক্তি।
আপনার জাকাত, সদকা, ফিতরাহ —
চেষ্টা করুন তা কারাগারে আটক অসহায় ও মাজলুমদের মুক্তির কাজে দান করতে।
আজ আপনার সামান্য সহযোগিতাই হতে পারে —
একজন বাবার সন্তানের কাছে ফেরা,
একজন মায়ের চোখের পানি থামার কারণ,
একটি ঘরে তাকবীর ধ্বনির উপলক্ষ।
💠 আপনার দান পাঠান (বিকাশ/নগদ সেন্ডমানি):
📞 01713252690
🌐 ভিজিট করুন: https://karamukti.org
📩 বার্তা প্রেরণ: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন
আসুন, আমরা একসাথে কারাগারের অন্ধকার ভেঙে মুক্তির আলো পৌঁছে দেই।